বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
মহেশখালীর সোনাদিয়া চরে কোস্ট গার্ডের সাহসী অভিযানে নিউজিল্যান্ডের পর্যটক পরিবার রক্ষা কোস্ট গার্ডের সমন্বয় সভা: সুন্দরবন ও উপকূলীয় নৌপথে নিরাপত্তা জোরদার বগুড়ার শেরপুরে পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক দখল। থানায় অভিযোগ শেরপুরে শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ চিংড়িসহ মাছ উদ্ধার, ৪০৩ জন আটক ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‍্যাবের অভিযান,জরিমানা ৬.২০ লাখ টাকা অনিরাপদ প্লাস্টিকের হেলমেট বর্জনে গুলশান ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই আবারও শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ সিংড়ায় তিশিঘালী মাজারে চুরি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬


একদিকে বিদায়ের করুণ সুর আর অশ্রুশিক্ত চোখ, অন্যদিকে নতুনকে বরণ করে নেওয়ার আনন্দ এই দুইয়ের এক অপূর্ব মেলবন্ধন প্রত্যক্ষ করল বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, বিদায় মানেই শেষ নয়, বরং এটি এক নতুন দিগন্তের শুরু। এই বিদায় তোমাদের উচ্চতর শিক্ষার সোপানে পা রাখার এক বিশেষ মুহূর্ত। তোমরা এখান থেকে যে শিক্ষা ও আদর্শ গ্রহণ করেছ, তা যেন সারা জীবন তোমাদের পথ দেখায়। দেশের যোগ্য নাগরিক হয়ে তোমরাই এদেশের মুখ উজ্জ্বল করবে। তিনি নতুনদের স্বাগত জানিয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খান মোঃ জাহাঙ্গীর মুজিব এবং অভিভাবক সদস্য সাইদুল ইসলাম সৈয়দ। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং নৈতিক শিক্ষায় বলীয়ান হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ষষ্ঠ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ঊর্ধ্বতন শ্রেণির শিক্ষার্থীরা। অন্যদিকে, এসএসসি পরীক্ষার্থীদের মানপত্র পাঠ এবং স্মৃতিচারণের সময় মাঠজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী ও শিক্ষককে অশ্রুসজল নয়নে একে অপরের থেকে বিদায় নিতে দেখা যায়। সবশেষে বার্ষিক মিলাদ মাহফিলের মাধ্যমে দেশ, জাতি এবং পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর