সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ
কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পাশেইপড়ে ছিল লাল শাড়ি এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা বিমানবন্দরে আনসার সদস্যের সততা, হারানো মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মহেশখালীর সোনাদিয়া চরে কোস্ট গার্ডের সাহসী অভিযানে নিউজিল্যান্ডের পর্যটক পরিবার রক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬


কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে গত বুধবার রাতে একদল দুষ্কৃতিকারীর হামলার সময় বাংলাদেশ কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে নিউজিল্যান্ডের নাগরিক Mr. John Edward Pudney এবং তার পরিবারের চার সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, Mr. Pudney ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। বিশ্বভ্রমণের উদ্দেশ্যে তারা কাঠের বোট/ট্রলারে সমুদ্রপথে যাত্রার পরিকল্পনা নিয়েছিলেন।

নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ১ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সতর্ক করেছিলেন, কিন্তু তারা নির্দেশনা উপেক্ষা করে সোনাদিয়া চরে অবস্থান করেন।

সেখানে রাতের ঘটনায় হামলা চালালে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ডের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের জীবিত উদ্ধার করে। লুট হওয়া অধিকাংশ মালামালও উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।

উদ্ধারকৃত পর্যটকরা বর্তমানে নিরাপদ হেফাজতে আছেন এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সঙ্গে সমন্বয় কার্যক্রম চলছে। Mr. Pudney উদ্ধার অভিযান শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কোস্ট গার্ড জানিয়েছে, জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর