বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
গোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজালালে পাকস্থলীতে ৬ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ৬ হাজার ৩ ৭৮ পিস ইয়াবা বহনকালে মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তিনি বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা।

এপিবিএন জানায়, শনিবার (১ নভেম্বর) রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS-142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন পান্নু হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনে থেকে তাকে আটক করেন।

পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, পাকস্থলীতে ইয়াবা বহন করছিলেন। কর্তব্যরত চিকিৎসকের সহযোগিতায় এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে প্রাকৃতিকভাবে ১৩৬টি কসটেপ মোড়ানো পোটলা বের করা হয়। এসব পোটলায় মোট ৬৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই বিস্ময়কর। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড রোধে সর্বদা সতর্ক রয়েছি। বিমানবন্দর ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর