বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা প্রযুক্তিনির্ভর কৃষি ও ভেজালবিরোধী সচেতনতায় সিংড়ায় লাইট হাউজের সমন্বয় সভা কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

গ্রিসের ক্রিট দ্বীপে বন্দুকধারীর গুলিতে অন্তত দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি পারিবারিক প্রতিহিংসার কারণে ঘটে থাকতে পারে।

অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ইরাক্লিও থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে বন্দুকধারীর গুলির ঘটনায় ৫০ বছর বয়সি এক নারীসহ কমপক্ষে দু’জন নিহত হয়েছে।

এএনএ আরো জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। সংবাদ সংস্থাটি আরও জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরক হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানিয়েছে, আহতদের উদ্ধার করতে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করে তোলে, যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে।

ক্রিট দ্বীপে অবৈধ অস্ত্রধারণ ব্যাপকভাবে প্রচলিত এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়শই ঘটে থাকে।

গত রবিবারও ক্রিট দ্বীপের পশ্চিমাঞ্চলের  একটি গ্রামীণ উৎসবে ২৩ বছর বয়সি এক যুবক, ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর