বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতীয় বংশোদ্ভূত সিইও’র বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের জালিয়াতির অভিযোগ

অনলাইন ডেস্ক: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির বিরুদ্ধে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বিশাল ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে। তার নাম বানকিম ব্রহ্মভাট। তিনি বানকাই গ্রুপের ব্রডব্যান্ড টেলিকম ও ব্রিজভয়েস কোম্পানির সিইও।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে এই জালিয়াতিকে ‘শ্বাসরুদ্ধকর আর্থিক প্রতারণা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন তথ্যানুযায়ী, ব্রহ্মভাটের নেতৃত্বাধীন কোম্পানিগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের প্রাইভেট-ক্রেডিট শাখা এবং আরও কয়েকটি ঋণদাতা প্রতিষ্ঠান।

অভিযোগে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে দুর্বল হলেও কাগজে-কলমে আর্থিক স্থিতিশীলতা দেখিয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিল ব্রহ্মভাটের কোম্পানি। এজন্য তিনি ও তার সহযোগীরা নকল চালান (ইনভয়েস) ও গ্রাহক পাওনা দেখিয়ে ভুয়া হিসাব তৈরি করেছিলেন। বড় অঙ্কের ঋণ পেতে এসব তথ্য তারা জামানত হিসেবে ব্যবহার করেছেন।

জাল আর্থিক নথি তৈরি করে কয়েক শ’ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়ে সেই অর্থ ভারতের পাশাপাশি মরিশাসে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্ল্যাকরক-নেতৃত্বাধীন এইচপিএস ইনভেস্টমেন্ট পার্টনার্স।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রহ্মভাট তার কোম্পানির জন্য ক্যারিওক্স ক্যাপিটাল ও বিবি ক্যাপিটাল এসপিভি নামে একাধিক আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলেন, যার মাধ্যমে জালিয়াতির এই কাঠামো পরিচালিত হয়েছে। বর্তমানে ব্রহ্মভাট ও তার কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বানকিম ব্রহ্মভাটের আইনজীবী। তিনি বলেছেন, অভিযোগগুলো ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। সূত্র: এনডিটিভিটাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর