শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: চীনের সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক চার দিনের এক সরকারি সফরে বর্তমানে চীনের সানিয়ায় অবস্থান করছেন।

২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই সফরের মূল উদ্দেশ্য ‘৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা। সফরের প্রথম দিনেই প্রতিমন্ত্রী মহোদয় হাইনান প্রদেশের ভাইস গভর্নর এইচ. ই. মিস ঝি জিং, পর্যটন ও ক্রীড়া দপ্তরের মহাপরিচালক মিস্টার চেন তিয়েজুন এবং সানিয়া সিটির ভাইস মেয়র মিস্টার ফ্যান ওয়েইঝেং-এর সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সার্ফিং, শুটিং, ভলিবল এবং টেবিল টেনিসের মতো খেলাগুলোতে কারিগরি সহযোগিতা সম্প্রসারণ করা।

এ সময় উভয় দেশ উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে দক্ষ কোচ এবং আধুনিক প্রযুক্তি বিনিময়ের বিষয়ে একমত পোষণ করেন।

বাংলাদেশের ক্রীড়া খাতের প্রতিভা অন্বেষণে বিকেএসপি-সহ বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চতর বৃত্তির সুবিধা বৃদ্ধির বিষয়েও কার্যকর আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের ক্রীড়া উন্নয়নের পথনকশা তৈরিতে সমঝোতা স্মারক (MoU) ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একটি বিশেষ অর্জনের দিক হিসেবে, চীনের প্রতিনিধিরা বাংলাদেশের ক্রিকেটীয় সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে অভিজ্ঞ ক্রিকেট কোচ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া বৈঠকে তৃণমূল পর্যায়ে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্যারা স্পোর্টস বা বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এই সফর চলবে, যা বাংলাদেশ ও চীনের ক্রীড়া সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর