শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮ শেরপুরে ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন শোয়ারি ঘাটে কোস্ট গার্ডের অভিযানে ২৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরি করে পালানোর সময় আনসারের হাতে আটক অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের দিলেন অটোরিকশা মোহাম্মদপুরে সন্ত্রাসী ‌‘চুয়া সেলিম’, জয় ও ‘বোমা রতন’ গ্রেফতার জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক ১ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

‘একটি গাছ একটি প্রাণ, একটি প্রজন্ম একটি ভবিষ্যৎ’এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্থানীয় সামাজিক ও সেবামূলক সংগঠন ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’।

গত শুক্রবার (২১ আগস্ট) দুপুর ৩ টায় শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তরুণ প্রজন্মকে সবুজায়নে উৎসাহিত করার লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলোর পথের পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. শরিফ হাসান নিরব, সভাপতি প্রফেসর মো. জয়নুল আবেদীন এবং সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ।

এছাড়াও সংগঠনটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর মো. আবুল হাসনাত (সবুজ), পরিচালক মো. কাউছার শেখ, সহ-সভাপতি প্রফেসর এ.বি.এম. গোলাম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান, কোষাধ্যক্ষ এস.এম জাহাঙ্গীর আলম তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাফিউল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. বিপ্লব হোসেন।নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা সোনালী আক্তার

উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানো এবং তার পরিচর্যা করা।

উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই অরাজনৈতিক ও মানবকল্যাণমুখী এই সংগঠনটি বগুড়ার শেরপুর উপজেলা ও তার আশপাশের অঞ্চলে সামাজিক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দুস্থদের সাহায্য করা, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে সংগঠনটির কর্মীরা ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর