মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে বিএনপি নেতার পানি ও বিস্কুট বিতরণ গোপালগঞ্জে ৩ অবৈধ ইট ভাটা বন্ধ করল পরিবেশ অধিদফতর মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ কাজিপুর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন  চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু নওগাঁয় নিয়ামতপুরে ৪ খুনের ঘটনায় সন্দেহভাজন ভাগনেসহ ৩ জন আটক কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক রাজ, সম্পাদক রাইসুল ইসলাম রিপন  মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন

অনলাইন ডেস্ক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
- যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে জামিন দিয়েছেন আদালত।

মানবিক দিক বিবেচনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ​মঙ্গলবার দুপুরে প্রথম দফায় শুনানি শেষে ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শিল্পী বেগমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এরপর আদালত থেকে জেল হাজতে নেওয়ার সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দেড় মাসের কন্যাসন্তানকে বুকে নিয়ে ও পেটে অস্ত্রোপচারের বেল্ট পরা অবস্থায় শিল্পী বেগমকে কাঁদতে দেখা যায়। পরবর্তীতে এই মানবিক কারণগুলো দেখিয়ে পুনরায় জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

গতকাল সোমবার সন্ধ্যায় তেজগাঁওয়ের রেলওয়ে কলোনি এলাকার নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত কর্মকর্তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শিল্পী বেগম সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

​মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল চানখাঁরপুল এলাকায় গুলিবিদ্ধ হন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে ২৩ জুলাই শিল্পী বেগমের নির্দেশে একদল সশস্ত্র লোক ওই শিক্ষার্থীর বাসায় হামলা চালায়। হামলায় পাঁচ লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর এবং তিন লাখ টাকার মালামাল লুট করা হয়। এছাড়া শিক্ষার্থীর বাবা সোহেল রানাকে হত্যার উদ্দেশ্যে মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগও আনা হয়েছে এই মামলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর