শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ
হাসপাতাল পরিদর্শন করলেন বিদ্যুতমন্ত্রী সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮ রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন স্মিথ মার্কিন অবরোধের মধ্যেই খারগ দ্বীপে ফের খারগ দ্বীপে তেল উত্তোলন শুরু ইরানের কাকগুলো কোথায় গেল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আইজিপির হাত থেকে সম্মাননা পেল বাস্কেটবল ও ফুটভলি স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬




খেলাধুলায় জাতীয় পর্যায়ে বাংলাদেশ পুলিশের ধারাবাহিক সাফল্য বজায় রাখা এবং খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির লক্ষ্যে বাস্কেটবল ও ফুটভলি নারী-পুরুষ দলের খেলোয়াড়দের আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ও ফুটভলি দলের মোট ৪৪ জন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।

গত ১০ থেকে ২৫ এপ্রিল অনুষ্ঠিত স্বাধীনতা কাপ ৩×৩ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ (নারী ও পুরুষ) এবং বাস্কেটবল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ বাংলাদেশ পুলিশ পুরুষ বাস্কেটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই প্রতিযোগিতায় নারী দল প্রথমবার অংশ নিয়েই রানার্সআপ হয়।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুলিশ নারী ও পুরুষ দল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ বাস্কেটবল, বেসবল, ডিউবল, ফুটভলি ও টার্গেটবল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী মো. ফজলুল করিম এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর