মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
শুক্রবার সকালে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে থানা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে শেষ হয়। র্যালিতে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক আল আমিন মন্ডলের সঞ্চালনায় এবং সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা সভায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা শাখা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুল ইসলাম শহীদ, সেক্রেটারি রাকিবুল হাসান, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার,সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান হোসেনসহ সলঙ্গা থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।