শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২ কেরাণীগঞ্জে প্রেমের দ্বন্দ্বে কিশোরীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১ পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক নাটোরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে সন্ত্রাসী ইন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চৌহালীতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মহান মে দিবসে সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক: / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬




মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।


শুক্রবার সকালে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে থানা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে শেষ হয়। র‍্যালিতে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক আল আমিন মন্ডলের সঞ্চালনায় এবং সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা সভায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা শাখা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুল ইসলাম শহীদ, সেক্রেটারি রাকিবুল হাসান, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার,সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান হোসেনসহ সলঙ্গা থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর