বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
রোনালদোর জোড়া গোলে এগিয়ে পর্তুগাল আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কাজিপুরের মেঘাই উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রুপান্তর করতে চান; সভাপতি কাজিপুরে যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত টেকনাফে বাস খাদে পড়ে দুর্ঘটনা: কোস্ট গার্ড, বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে যাত্রী উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৯ শাহজালালে আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার হারানো ব্যাগ, স্বস্তি পেলেন বিদেশগামী যাত্রী টেকনাফে খালে উল্টে পড়া বাসের সব যাত্রীকে উদ্ধার করল বিজিবি কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযানে ভেজাল লুব অয়েল কারখানা সিলগালা, বিপুল কাঁচামাল জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভুলতে বসা সেই অভিজ্ঞতার সামনে আবারও কোহলি

অনলাইন ডেস্ক: / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
-ফাইল ছবি

অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি ডিফেন্স করার চেষ্টায় পারলেন না বিরাট কোহলি। ১৪০.৪ কিলোমিটার গতির বলটি তার ব্যাট ফাঁকি দিয়ে উড়িয়ে দিল অফ স্টাম্প। বাতাসে মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন বোলার প্রিন্স যাদব। স্বপ্নের মতো এক ডেলিভারিতে ব্যাটিং গ্রেটকে শূন্য রানে ফেরানোর আনন্দ বলে কথা!

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রান তাড়ায় গত বৃহস্পতিবার দুই বল খেলে শূন্য রানে আউট হন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা। তিন বছর ও ৪৬ ইনিংস পর আইপিএলে শূন্য রানে আউট হলেন কোহলি। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে এই অভিজ্ঞতা হয়েছিল তার। সেবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের প্রথম বলে তিনি এলবিডব্লিউ হন ট্রেন্ট বোল্টের বলে।

আর রান তাড়ায় কোহলি শূন্য রানে ফিরলেন ২০১৭ আসরের পর এই প্রথম। সেবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে প্রথম বলে আউট হন তিনি। বেঙ্গালুরু গুটিয়ে যায় ৪৯ রানে, আইপিএলের ইতিহাসে যা সর্বনিম্ন স্কোর।

আইপিএলের সফলতম ব্যাটসম্যান কোহলি লখনৌর বিপক্ষে ম্যাচের আগে এবারের আসরে খারাপ করছিলেন না। আগের ৯ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৭৯ রান। ফিফটি করেন তিনটি। সর্বোচ্চ ইনিংস ৮১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর