শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেফতার ১৭ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে শিশু হত্যার ঘটনায় কৃষক সেজে আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর ৫ বছর বয়সী শিশু হত্যা মামলা ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কৃষক সেজে শাহজাদপুর থানা পুলিশ সুনামগঞ্জের হাওর থেকে তাদের গ্রেফতার করেন। এদের মধ্যে দুইজন নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামের হাতেম সরদারের দুই ছেলে পেশকার সরদার, হামেদ সরদার এবং হামেদ সরদারের শ্যালক লাল মিয়া। শুক্রবার বিকেলে শাহজাদপুর চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিন তাদের জবানবন্দি রেকর্ড করেন। মৃত শিশু হৃদয় (৫) ফারুক সরদারের ছেলে। গ্রেপ্তারদের মধ্যে পেশকার ও হামেদ মৃত শিশুর আপন চাচা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল ফারুক সরদারের বাড়ির পাশে টয়লেট নির্মাণ করা নিয়ে বড় ভাই হামেদ সরদারের সঙ্গে প্রথমে হাতাহাতি হয়। কিছুক্ষণ পর সেখানে আসেন আরেক ভাই পেশকার সরদার। একপর্যায়ে শিশু ছেলে হৃদয়ের মাথায় আমীরা মাথায় ধারালো হাঁসুয়ার আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে মৃত হৃদয়ের বাবা ফারুক সরদার বাদী হয়ে বড় ভাই হামেদ সরদার, তার স্ত্রী, দুই ছেলে, শ্যালক ও আরেক বড় ভাই পেশকার সরদার মিলে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
তিনি আরো জানান, মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানা যায়, তারা সুনামগঞ্জে অবস্থান করছে। এরপর থানার এসআই মোমিনুর রহমান, শাহ্ আলম ও এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওর অঞ্চলে চলে যায়। আসামিরা সেখানে কৃষক সেজে ক্ষেতে ধান কাটছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সদস্যরাও কৃষক সেজে ধান কাটার ছলে তাদের গ্রেফতার করে শাহজাদপুর নিয়ে আসেন। শুক্রবার বিকেলে তিনজনকে শাহজাদপুর চৌকি আদালতে হাজির করা হলে মৃত শিশুর আপন চাচা হামেদ ও পেশকার হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। হামেদ সরদারের দাবি, মূলত ছোট ভাই ফারুককে মারার জন্য হাঁসুয়া দিয়ে কোপ দেওয়া হয়েছিল। কিন্তু সে সরে গেলে ভাতিজা শিশু হৃদয়ের মাথায় কোপটি লেগে সে মারা যায়। জবানবন্দি রেকর্ড করার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর