মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইটের ভাটায় হারিয়ে যাওয়া বর্ণমালা: এক কিশোরের চোখে শৈশবের ছেঁড়া পাতা মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া।

শনিবার (৯ মে) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা, রোগীদের অবস্থা ও বিভিন্ন বিভাগের কার্যক্রমের খোঁজখবর নেন। এসময় তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি শামিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপ-সচিব গোলাম কিবরিয়া বলেন, সরকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা সন্তোষজনক। রোগীদের আরও উন্নত ও মানবিক সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। হাসপাতালের পরে থাকা ফাঁকা জায়গায় সবজি ও ফলের বাগান তৈরির পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর