রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ করার যে পথ দেখালো ইরান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক: / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬




চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মতলব উত্তর থানাধীন দশানী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই এলাকার ৪টি গোডাউন তল্লাশি করা হয়। এ সময় অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ রাখা প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পাশাপাশি ৪ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে মতলব উত্তর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড)-এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত জ্বালানি তেল ফেরত দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর