শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ৩৩০ জন কৃষকের মাঝে গাছের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো সুষ্ঠু পরিকল্পনা জনজীবন সহজ করে দিতে পারে : মেহেদী হাসান জুয়েল রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে গাজীপুর থেকে ৩৮টি চোরাই ফোন ঢাকায় এনে ধরা মীর মোশারফ মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত যুবসমাজ গঠনের আহ্বান আনসার মহাপরিচালকের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পিরোজপুরে মিছিল শেষে এক যুবলীগ কর্মী আটক

পিরোজপুর প্রতিনিধিঃ / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬


আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে পিরোজপুর শহরে মিছিল করেন যুবলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিল শেষে এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন জেলা যুবদলের নেতাকর্মিরা।

আটক শামীম সিকদার (৩৮) পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।

শুক্রবার (৮ মে) ভোরে পিরোজপুরে মিছিল শেষে ধাওয়া করে শামীমকে আটক করা হয়। এর আগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০-৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেন।

পরবর্তীতে খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলে ধাওয়া দিলে সবাই পালিয়ে যায়। এ সময় শামীম পালিয়ে যেতে ব্যর্থ হন। তাকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করেন মারুফ হাসান।

মারুফ হাসান জানান, মিছিলকারীরা সরকার ও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেন। এছাড়াও তারা শহরে নাশকতা করার চেষ্টা করছিল।

শামীমকে আটকের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর