শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন শনিবার উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১৫০০ লিটার পাম ওয়েল জব্দ নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক গ্রেফতার, আছে চাঁদাবাজদের তালিকায় নাম আজ বিশ্ব নায্য বানিজ্য দিবস শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক গ্রেফতার, আছে চাঁদাবাজদের তালিকায় নাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মানিককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিভিন্ন যাত্রাবাড়ি থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি সরকারের নির্দেশনায় সম্প্রতি বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডিএমপি ঢাকার বিভিন্ন এলাকায় যে চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে, সেই তালিকায়ও আলাউদ্দিন মানিকের নাম রয়েছে।

শুক্রবার(০৮ মে) বিকাল চারটার দিকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় তার বাসা ঘেরাও করে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।

পুলিশের একটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বাসা থেকে গ্রেফতারের পর আলাউদ্দিন মানিককে যাত্রাবাড়ী থানায় নেয়া হয়েছে। থানাটির একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃত মানিক একজন স্বীকৃত চাঁদাবাজ ও একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য করা, দলীয় প্রভাব দেখিয়ে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায়সহ বিভিন্নভাবে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আলাউদ্দিন মানিকের সঙ্গে তার আপন ভাই বিল্লাল ওরফে হাইড্রোলিক’ বিল্লাল, সুমন ও রোমান মিলে সায়েদাবাদ এলাকায় একটি প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। স্থানীয়ভাবে গাড়ির যন্ত্রাংশ ও পরিবহন সংশ্লিষ্ট ব্যবসাকে কেন্দ্র করে এই চক্রের আধিপত্য বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। সায়েদাবাদে তাদের শফি মটরস্’ নামের একটি গাড়ির যন্ত্রপাতির বিক্রির দোকান রয়েছে। যেখানে তারা যন্ত্রপাতির দাম বেশি রাখেন এবং নিম্নমানের মালামাল বিক্রি করেন। এরপরও তাদের দোকান থেকে মালামাল না ক্রয় করলে তারা সংশ্লিষ্টদের বাস কাউন্টারে হামলা ও স্টাফদের মারধর করেন।

তাদের ভুক্তভোগীদের করা জিডিগুলো পর্যালোচনা করে দেখা যায়, একই ধরনের অভিযোগ বারবার উঠে এসেছে। অভিযোগ রয়েছে, ব্যবসায়িক লেনদেন বা মালামাল ক্রয়-বিক্রয় নিয়ে সামান্য বিরোধ হলেই অভিযুক্তরা সংঘবদ্ধভাবে উপস্থিত হয়ে মারধর, ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে থাকে।

চলতি মাসের ১ এপ্রিল দায়ের করা একটি জিডিতে উল্লেখ করা হয়, সায়েদাবাদ এলাকায় মালামাল ক্রয়ের সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর ওপর হামলার চেষ্টা চালানো হয়। সেখানে আলাউদ্দিন মানিক, হাইড্রলিক বিল্লাল, রোমান ও সুমন সরাসরি হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া গত ৩১ মার্চ দায়ের করা আরেকটি জিডিতে বলা হয়, এক ভুক্তভোগীকে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে আলাউদ্দিন মানিক, হাইড্রলিক বিল্লাল ও সুমনসহ অজ্ঞাত ব্যক্তিরা এবং পরবর্তীতে তার প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের ক্ষতির হুমকি দেওয়া হয়।

এছাড়া যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে হওয়া একটি মামলার এজাহারে বলা হয়েছে, স্বেচ্ছাসেবক দল নেতা মানিকের ছোট ভাই সুমন নুর আলম আজাদ নামের এক ব্যবসায়ীকে প্রথমে মারধর করে। পরে তার গায়ে গরম চা নিক্ষেপ করে দগ্ধ করে। ভুক্তভোগীর দাবি, এই হামলার পেছনে আলাউদ্দিন মানিকের নির্দেশনা ছিল। দগ্ধ হয়ে তিনি বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয় সূত্রগুলো বলছে, মানিক চক্রের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। তবে মামলা, জিডি ও অভিযোগের পরও তাদের কার্যক্রম বন্ধ না হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর