বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
রোনালদোর জোড়া গোলে এগিয়ে পর্তুগাল আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কাজিপুরের মেঘাই উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রুপান্তর করতে চান; সভাপতি কাজিপুরে যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত টেকনাফে বাস খাদে পড়ে দুর্ঘটনা: কোস্ট গার্ড, বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে যাত্রী উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৯ শাহজালালে আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার হারানো ব্যাগ, স্বস্তি পেলেন বিদেশগামী যাত্রী টেকনাফে খালে উল্টে পড়া বাসের সব যাত্রীকে উদ্ধার করল বিজিবি কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযানে ভেজাল লুব অয়েল কারখানা সিলগালা, বিপুল কাঁচামাল জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬



নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকায় যৌথ অভিযানে শিশুসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবার পাউডার এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ (৩২) এবং তার স্ত্রী বেবি আক্তার (২৩)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী ও র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী টিমের সমন্বয়ে সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ফুটপাতে সন্দেহজনক অবস্থায় থাকা এক দম্পতিকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবা তৈরীর পাউডার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করছিল। এর আগেও তারা একাধিক চালান নোয়াখালীর সেনবাগ এলাকায় সরবরাহ করেছে বলে জানায়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, আটক আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সেনবাগ থানার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর