শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন শনিবার উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১৫০০ লিটার পাম ওয়েল জব্দ নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক গ্রেফতার, আছে চাঁদাবাজদের তালিকায় নাম আজ বিশ্ব নায্য বানিজ্য দিবস শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১৫০০ লিটার পাম ওয়েল জব্দ

নিজস্ব প্রতিবেদক, / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬



চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ১৫০০ লিটার ভোজ্য তেল (পাম ওয়েল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে ঘাটে তোলার সময় এসব তেল জব্দ করা হয়।

শুক্রবার (৮ মে) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, পতেঙ্গা থানাধীন চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে খালাস করা ১৫০০ লিটার পাম ওয়েল বাজারজাত করার উদ্দেশ্যে ঘাটে তোলার সময় জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জব্দকৃত ভোজ্য তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর