রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেলকুচিতে খড়ের পালার ভিতর থেকে রিভলবার উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি ঘড়ের পালার ভিতর থেকে পরিত্যক্ষ অবস্থায় একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামে খড়ের পালা ভেঙ্গে রোদে শুকানোর সময় রিভলবারটি উদ্ধার হয়। বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, চাঁদ মেটুয়ানি গ্রামের রাজু সরকারের স্ত্রী খাদিজা বেগম (৩০) রোদে শুকানোর জন্য খড়ের পালা ভাঙ্গার সময় তার ১০ বছর বয়সী এক ছেলে রিভলবারটি দেখতে পায়। খেলনা মনে করে সেটি তার মায়ের কাছে দেয়। বিষয়টি জানাজানি হলে বেলকুচি থানা পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি আরো বলেন, ঘটনাস্থলে পৌছে রিভলবারটি হেফাজতে নেওয়া হয়। এটি অল্প দুরত্বে ব্যবহারের জন্য তৈরী আমেরিকান রিভলবার। বাড়ির মালিক রাজু সরকারের ৩ ভাইয়ের দুইজন প্রবাসে ও একজন ঢাকায় থাকে। ধারনা করা হচ্ছে তাদের সাথে শক্রতা করে অথবা কেউ রিভলবারটি ঘড়ের পালার ভিতরে লুকিয়ে রেখেছিল। প্রাথমিক তদন্তে এ ঘটনায় ওই বাড়ির কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর