দিনাজপুরের বীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদক সম্রাটকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে। থানার অফিসার ইনর্চ্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ৯ মে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ২নং ওয়ার্ড গোলাপগঞ্জ রোডের কলেজ মোড়ে মাদক ব্যবসায়ীদের ৩ টি বাড়িতে মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিনুল হকের ছেলে মো: ইনজামানুল হক পায়েল (৩২)কে আটক করে।
এসময় মৃত আলমাস আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩০), মোঃ মাসুদ রানার ছেলে নাহিদ ইসলাম সবুজ (৩২) ও মৃত: নুর ইসলাসের ছেলে রুবেল ইসলাম মামুন (৩৫) নামে ৩ মাদক সম্রাটকে মাদক সেবন করাকালে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্টেট বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন। অভিযানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার সহ বীরগঞ্জ থানার অফিসার ও ফোর্সগন।
অপর দিকে বীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় দিনাজপুর গয়েন্দা শাখার এসআই মোস্তফা কামাল গোপন সংবাদের ভিত্তিতে শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী গ্রামে অভিযান চালিয়ে প্রসাদপাড়া গ্রামের মৃত আঃ বারেকের পুত্র আলামিন (৩৫) কে আটক করে। এসময় তার কাছ থেকে ১,০০০ (এক হাজার) পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে। যার মুল্য প্রায় ১ লক্ষ টাকা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।