বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোন প্রতিকার রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন বিআরটিএতে আনসার সদস্যদের তৎপরতায় দালাল আটক ২ সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স  শাহজালালে প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল আনসার দুঃস্থ মানুষের পাশে কোস্ট গার্ড:ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২২১ জন মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮ কোস্ট গার্ডের অভিযানে চাঁদপুরে ৪ লাখ ৮০ হাজার টাকার গাঁজা জব্দ,আটক ১ হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে থামাতে গিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে থামাতে গিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬


রাজধানীর এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় ট্রাফিক তল্লাশীকালে এক হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে আটক করে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিএমপির ট্রাফিক- উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোন।

আটককৃতের নাম- আরিফুল সাগর (৩০)।

বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ট্রাফিক- উত্তরা বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (২৩ জুন) রাতে এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহীকে থামানো হয়।

এ সময় তার কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে সে প্রদর্শন করতে পারেননি। পাশাপাশি তার আচরণে সন্দেহজনক অস্থিরতা লক্ষ্য করা যায়।

পরবর্তীতে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর যাচাই করে প্রকৃত মালিকের তথ্য সংগ্রহের চেষ্টা করা হলে ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, আটককৃত ব্যক্তি মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করে। উদ্ধারকৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল-৩২-৪৯৯৯। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত মোটরসাইকেলসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, এয়ারপোর্ট থানার তথ্য অনুযায়ী, আটককৃত আরিফুল সাগর প্রায় ছয় মাস আগে এয়ারপোর্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় সংঘটিত একটি স্বর্ণ চুরির ঘটনার সঙ্গেও জড়িত ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর