শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেফতার ১৭ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ বাশার আলী (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৯ মে) দিনগত রাত পৌনে ১০টায় চারঘাট থানার তাতারপুর ফৌজদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২২৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ বাশার আলী, তিনি চারঘাট উপজেলার তাতারপুর ফৌজদারপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাতারপুর ফৌজদারপাড়া সংলগ্ন বানেশ্বর-শলুয়া সড়কে অভিযান চালিয়ে বাশার আলীর কাছ থেকে ২২৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে বাশার আলী জানায়, জব্দকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলো। এছাড়াও সে দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে চারঘাটসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। এ ব্যপারে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর