বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:  / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রিকশা ও ভ্যান শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল এগারোটায় উপজেলার বানিয়াগাতী খেলার মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আসন্ন কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল কায়েস।

​মতবিনিময় সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দু’পাশে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয় তিনি। মতবিনিময় সভায় রিকশা ও ভ্যান শ্রমিকরা তাঁদের দৈনন্দিন নানা সংকট ও সমস্যার কথা তুলে ধরেন। তাদের কথা গুরুত্বের সাথে শুনে আব্দুল্লাহ আল কায়েস বলেন, মেহনতি মানুষ ও শ্রমজীবী সমাজই আমাদের অর্থনীতি এবং উন্নয়নের মূল চালিকাশক্তি। রিকশা ও ভ্যান চালক ভাইয়েরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষকে সেবা দিয়ে যান। অথচ তারা প্রায়শই মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকাই তাঁর রাজনৈতিক ও সামাজিক মূল লক্ষ্য।

দীর্ঘদিন ধরে তিনি কামারখন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ উপজেলার বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর