বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা!

রাজশাহী প্রতিনিধি : / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

২০২৪ সালের ৫ আগস্ট, যা আন্দোলনকারীদের কাছে ৩৬ জুলাই নামে পরিচিত। সেদিন রাজশাহী মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যম, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত-সংক্রান্ত তথ্য অনুযায়ী, রাজশাহী মহানগরীর আলুপট্টি, শেখেরচক, শাহ মখদুম কলেজ ও আশপাশের এলাকায় সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং বহু মানুষ আহত হন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহ মখদুম কলেজ ও পঞ্চবটি এলাকায় সংঘর্ষ চলাকালে সাকিব আনজুম (২৭) ও রায়হান আলী (২৬) নামে দুই শিক্ষার্থী শেখেরচক স্বচ্ছ টাওয়ার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ওই দিন গুলিবিদ্ধ ও আহত অবস্থায় অন্তত ৪০ থেকে ৫০ জনকে ভর্তি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনে ওই এলাকায় অন্তত ৪৫ জন গুরুতর আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

এদিকে, ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষের সময় হেলমেট পরিহিত অস্ত্রধারীদের একটি দল ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। তাদের অভিযোগে সুটার রুবেলের অন্যত্তম সহযোগী আব্দুল্লাহ হিল সাফি নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তবে অজ্ঞাত কানে সুটার সাফিকে হত্যা মামলায় আসামী করা হয়নি।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, দ্রুত গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা হোক।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা দাবি করেন, রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চিহ্নিত অনেক নেতা-কর্মী এখনও প্রকাশ্যে চলাফেরা করছেন। আবার কেউ কেউ রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপি বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। ফলে প্রকৃত ত্যাগীরা আজ অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছেন।

জুলাই-২০২৪ এর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর