এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ
নীলফামারী প্রতিনিধি :
/ ৮
বার দেখা হয়েছে
আপডেট :
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
শেয়ার করুন
হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলার শাখা।
বৃহস্পতিবার (৩০ জুলাই)শেষ বিকেলে ডিমলা উপজেলা বিজয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বিজয় চত্ত্বর মোড়ে সমাবেশে মিলিত হয়।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলার সদস্য সচিব মোঃ রাশেদ ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়ারুল ইসলাম জিয়া, দপ্তর সম্পাদক মোঃ প্রিন্স, প্রচার সম্পাদক শ্রী সন্তেস কুমার রায়, শ্রমিক শক্তির জেলা সদস্য সচিব জাফর হোসেন জাকির, যুব শক্তির ডিমলা উপজেলার মুখপাত্র মোঃ আশরাফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সংগঠক নীলফামারী জেলা মজিবুল ইসলাম,ছাত্র শক্তি ডিমলা উপজেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান মনির প্রমূখ
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, “হবিগঞ্জ ও সিলেটে আমাদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ওপর যেভাবে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও গণতান্ত্রিক অধিকারের চরম লঙ্ঘন।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারা দেশে কঠোর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এনসিপির উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতাকর্মীসহ অঙ্গ- সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন।