রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হবিগঞ্জ ও সিলেটে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ- সমাবেশ

নীলফামারী প্রতিনিধি: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬


হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলার শাখা।

বৃহস্পতিবার (৩০ জুলাই)শেষ বিকেলে উপজেলা সদরের বিজয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বিজয় চত্ত্বর মোড়ে সমাবেশে মিলিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলার সদস্য সচিব মোঃ রাশেদ ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়ারুল ইসলাম জিয়া, দপ্তর সম্পাদক মোঃ প্রিন্স, প্রচার সম্পাদক শ্রী সন্তেস কুমার রায়, শ্রমিক শক্তির জেলা সদস্য সচিব জাফর হোসেন জাকির, যুব শক্তির ডিমলা উপজেলার মুখপাত্র মোঃ আশরাফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সংগঠক নীলফামারী জেলা মজিবুল ইসলাম, ছাত্র শক্তি ডিমলা উপজেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান মনির প্রমূখ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, “হবিগঞ্জ ও সিলেটে আমাদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ওপর যেভাবে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও গণতান্ত্রিক অধিকারের চরম লঙ্ঘন।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারা দেশে কঠোর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এনসিপির উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতাকর্মীসহ অঙ্গ- সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর