বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ
যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোন প্রতিকার রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন বিআরটিএতে আনসার সদস্যদের তৎপরতায় দালাল আটক ২ সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স  শাহজালালে প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল আনসার দুঃস্থ মানুষের পাশে কোস্ট গার্ড:ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২২১ জন মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮ কোস্ট গার্ডের অভিযানে চাঁদপুরে ৪ লাখ ৮০ হাজার টাকার গাঁজা জব্দ,আটক ১ হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে থামাতে গিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কর্ণফুলী নদীতে চোরাই ডিজেল পাচার, আটক ৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬



চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাইভাবে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় জব্দ করা ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

রবিবার (১০ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-০৬’ জাহাজ থেকে চোরাইভাবে ‘ও.টি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করা হয়।

পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর