শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ
লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা, নতুন করে সম্পর্কের গুঞ্জন

অনলাইন ডেস্ক: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

দক্ষিণী সিনেমা অঙ্গনের বহুল আলোচিত জুটি বিজয় থালাপতি ও তৃষা কৃষ্ণানকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণের পর সামাজিক মাধ্যমে অভিনেত্রী তৃষার একটি রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল শুরু হয়েছে।

সোমবার নিজের ইনস্টাগ্রাম বার্তায় তৃষা লেখেন,‘ভালোবাসা সবসময় সোচ্চার।’ এর পাশাপাশি কাছের মানুষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে পোস্টে কারও নাম উল্লেখ না থাকলেও, সময়ের প্রেক্ষাপটেই নতুন করে আলোচনায় আসে বিজয়-তৃষার সম্পর্কের গুঞ্জন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃষা কৃষ্ণান। অনুষ্ঠানে থালাপতি বিজয়ের প্রথম ভাষণের সময় তাকে আবেগপ্রবণ অবস্থায় দেখা যায়। এছাড়া বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে তৃষার আন্তরিক মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।

অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীরা সম্পর্কের বিষয়ে জানতে চাইলে সরাসরি কিছু না বললেও রহস্য রেখেই তৃষা মৃদু হেসে বলেন,‘ধন্যবাদ, আগামীর অপেক্ষায়।’

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছেন থালাপতি বিজয় ও তৃষা। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঘিল্লি’ সিনেমা দিয়ে শুরু হওয়া এই জুটির রসায়ন পরে দর্শকদের উপহার দিয়েছে একাধিক জনপ্রিয় সিনেমা। সাম্প্রতিক সময়েও ‘লিও’ সিনেমায় তাদের জুটি ব্যাপক প্রশংসা কুড়ায়।

তবে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২৪ সালের জুন মাসে। থালাপতির জন্মদিনে একটি অপ্রকাশিত ছবি প্রকাশ করে তৃষা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, সবচেয়ে ভালো মানুষ।’

এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।

এদিকে থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও চলছে নানা গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে বিচ্ছেদের আবেদন করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানেও স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর