বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরা থেকে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিটন ফকির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫



গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকিরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরা পূর্ব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকাল সাড়ে ৯ টার দিকে উত্তরা পূর্ব ৬ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত মাহবুব আলম (লিটন ফকির) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা। তিনি সিরাজুল ইসলাম ওরফে সিরাজ ফকির ও মনোয়ারা ইসলামের ছেলে।

গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজনৈতিক পরিচয়ে মাহবুব আলম ওরফে লিটন ফকির গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর