মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৩৯ লক্ষ টাকার জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫



নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ৩৯ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৩ নভেম্বর ) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, একই দিন ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা, এবং গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর