সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন ৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সুন্দরগঞ্জে সালিশি বৈঠকে মারধরে এক ব্যক্তি নিহত, আটক ৫ ২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’ হৃদয়ভাঙা বিদায়ের পর ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রতিশ্রুতি ভিনিসিউসের পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল মাদকের বিরুদ্ধে অভিযানে ত্রাণমন্ত্রী দুলু, একদিনে আটক ১৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাসার ওয়েবসাইটে বানান ভুল ধরল ৮ বছরের শিশু!

অনলাইন ডেস্ক: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
-সংগৃহীত ছবি

মহাকাশপ্রেমী এক আট বছরের শিশুর চোখে ধরা পড়া ছোট্ট একটি বানান ভুল এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আলোচনায় পরিণত হয়েছে। শিশুটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে একটি ভুল বানান খুঁজে পায়। পরে তার বাবা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (আগের নাম টুইটার) পোস্ট করলে নাসার পক্ষ থেকে আসে চমৎকার ও রসিক এক জবাব।

শিশুটির বাবা @musaratali হ্যান্ডেল ব্যবহার করে লিখেন, ‘আমার ৮ বছরের ছেলে নাসার ওয়েবসাইটে একটি বানান ভুল ধরেছে। সে বলছে এটি একটি ‘গুরুত্বপূর্ণ মিশন আপডেট’।’

এর জবাবে নাসা লিখে, ‘ওহ! আমাদের জানানোর জন্য ধন্যবাদ। হারিয়ে যাওয়া অক্ষরটি আনতে আমরা রওনা হয়েছি।’ এই মজার প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পরে শিশুটির বাবা আরও এক পোস্টে জানান, নাসার জবাবে তার ছেলে ভীষণ আনন্দিত হবে। কারণ সে রকেট উৎক্ষেপণ নিয়ে খুবই আগ্রহী এবং ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখে। মজার ছলে তিনি বলেন, ছেলে নিজেকে ‘উল্টোভাবে উড়তে পারা মহাকাশচারী’ (upside-down astronaut) ভাবতে পছন্দ করে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে খুঁজে পাওয়া ভুল শেয়ার করেন। কেউ কেউ শিশুটির তীক্ষ্ণ দৃষ্টি ও কৌতূহলের প্রশংসা করেছেন। একজন লেখেন, ‘আজ সে বানান ঠিক করছে, কাল হয়তো মঙ্গল গ্রহে বসতি পরিচালনা করবে।’

আরেকজন বলেন, এই শিশুর কৌতূহলই তাকে অনেক দূর নিয়ে যাবে। অনেকেই মনে করছেন, ছোটবেলা থেকেই এমন মনোযোগ ও আগ্রহ ভবিষ্যতে শিশুটিকে বড় কিছু অর্জনে সাহায্য করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর