বিদ্যুত, জ¦ালানী ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কবি নজরুল ইসলামকে চিনলে, তার কবিতা, গান ও গল্পসহ তার দর্শন অনুসরন করলে দেশের আদর্শ নাগরিক হওয়া সম্ভব। কবি নজরুল ইসলাম ছিলেন বহু গুনের অধিকারী। তিনি একাধারে সাম্যের কবি, বিদ্রোহী কবি ও প্রেমের কবি ছিলেন। সোমবার সন্ধ্যার পর শহরের শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন আয়োজিত বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কবি মাটি থেকে উঠে এসেছেন, মেহনতী মানুষের মধ্য থেকে উঠেছেন। মেহনতী মানুষের ভাষা ও মেহনতীর মানুষের চিন্তা প্র¯ফুটিত করেছেন তার কবিতা ও গানের মাধ্যমে। তার অনেক গুন ছিল। তিনি সিনেমা বানিয়েছেন, সিনেমার গল্প লিখেছেন, সেই সিনেমায় গান দিয়েছেন আবার সেই গানে সুরও দিয়েছেন। এতো গুনের গুনান্বিত একজন মানুষ যৌবনে যদি অসুস্থ না হতো তবে আরো নতুন কিছু আমাদের জন্য দিয়ে যেতে পারত। যেটা আমাদের প্রেরণা হতো।

মন্ত্রী বলেন, কবি নজরুল ইসলামকে আমাদের যেভাবে বোঝা দরকার, যেভাবে আলোচনা করা দরকার সেভাবে কোনদিন হয়নি। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত নজরুলকে চেনা ও বোঝা। কবি নজরুল ইসলাম অনেক সময় মনে হতো সাম্যের কবি, অনেক সময় মনে হতো বিদ্রোহী কবি অনেক সময় মনে হতো প্রেমের কবি। বিভিন্ন সময় বিভিন্ন রকম মনে হওয়াটা একটি দর্শন। সেই দর্শনটা যদি আমরা ধরতে পারি এবং বিশ্লেষন করতে পারি, তবে আমরা প্রত্যেকেই বাংলাদেশের যে অবস্থা আছে সেই অবস্থা থেকে উত্তরন হতে পারব।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক কামরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।