বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮০ ডিজিটাল অপরাধ নিরলসভাবে কাজ করছে ১৮ এপিবিএন: অধিনায়ক রেজাউল বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী এক মাসে ৬৫৫ মোবাইল, ৩৬ ভিকটিম উদ্ধার; ৬২ হাজার ইয়াবাসহ যা পেল এপিবিএন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ‘তেরেনাম বাবু’ গ্রেফতার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশ ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সার্টিফিকেট সহকারী আনোয়ার হোসেন উত্তরায় বিএনপি নেতা এস এম জাহাঙ্গীরের বাড়ির গেটে ককটেল বিস্ফোরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সলঙ্গা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

বুধবার বিকেলে সলঙ্গা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এতে সলঙ্গা থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সিনিয়র সহ সভাপতি গোলাম হোসেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য হেদায়েতুল ইসলাম আইয়ুব, থানা বিএনপির সাবেক সহ সভাপতি তানজির খন্দকার,থানা যুব বিষয়ক সম্পাদক
সুলতান মাহমুদ চৌধুরী, সলঙ্গা থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তারিফ মাহমুদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমসহ থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর