বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ
তাড়াশ ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সার্টিফিকেট সহকারী আনোয়ার হোসেন উত্তরায় বিএনপি নেতা এস এম জাহাঙ্গীরের বাড়ির গেটে ককটেল বিস্ফোরণ চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময় সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল ভূমি অফিসে নামজারির জন্য ঘুষ দাবী চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশ ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সার্টিফিকেট সহকারী আনোয়ার হোসেন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ভূমি অফিসে নামজারি কার্যক্রম ঘিরে ঘুষ গ্রহণ, সেবাপ্রার্থীদের হয়রানি, জমির পরিমাণ কমিয়ে দেওয়া এবং দালাল সিন্ডিকেট পরিচালনার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মোঃ আনোয়ার হোসেন। তাঁর বিরুদ্ধে একাধিক ব্যক্তির লিখিত অভিযোগের পাশাপাশি সরকারি অর্থ চুরি ও অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগও সামনে এসেছে।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নামজারির ফাইল প্রক্রিয়াকরণে অর্থ দাবি করা, নির্ধারিত অর্থের বাইরে টাকা আদায় এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে জমির পরিমাণ কমিয়ে দেওয়ার মতো অনিয়মের অভিযোগ রয়েছে ওই কর্মচারীর বিরুদ্ধে। এমনকি টাকা ছাড়া নামজারির ফাইল গ্রহণ বা প্রক্রিয়াকরণেও অনীহার অভিযোগ করেছেন কয়েকজন সেবাপ্রার্থী।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত আবেদনে সুটু বসাক নামে এক ব্যক্তি অভিযোগ করেন, নিজের দুটি দলিল নামজারি করতে গেলে সার্টিফিকেট সহকারী মোঃ আনোয়ার হোসেন তাঁর কাছে ৪৫ হাজার টাকা দাবি করেন এবং আমি সেই টাকা আমার বউয়ের গহনা বিক্রি করে দেই। অভিযোগ অনুযায়ী, ওই টাকা দেওয়ার পর নামজারি সম্পন্ন হলেও খতিয়ানে ভুল থেকে যায়। পরবর্তী সময়ে সংশোধনের আবেদন করতে গেলে তাঁকে আবারও হয়রানির শিকার হতে হয়। একপর্যায়ে ওই কর্মচারী নামজারির দায় অস্বীকার করেন এবং টাকা ফেরত চাইলে তা দিতেও অস্বীকৃতি জানান বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে মনোয়ারুল ইসলাম বরাত নামে আরেক সেবাপ্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে জানান, দক্ষিণমথুরাপুর মৌজায় তাঁর ১৯৯৩ সালের একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন করেন। নামজারি মামলা নম্বর ৬৪০১/২০২৫-২৬। অভিযোগে বলা হয়, দলিল ও খতিয়ানের দাগসংক্রান্ত অসংগতির কথা তুলে ধরে প্রথমে তাঁর কাছে দেড় লাখ টাকা দাবি করা হয়। পরে তিনি ১ লাখ ৪০ হাজার টাকা দেন। নামজারি সম্পন্ন হওয়ার পর আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে না পারায় শুনানির দিন তাঁর মূল দলিল আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

শুধু নামজারি কার্যক্রম নয়, গত ৩ আগস্ট ২০২৫ উপজেলা ভূমি অফিস থেকে আট লাখ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেও নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ঘটনার রাতে আনোয়ার হোসেন অফিসে অবস্থান করছিলেন। একই সঙ্গে সে খুব তাহাহুড়ো করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ গায়েব করে যা ভূমি অফিসেরই নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান। ওই ঘটনার কয়েক দিনের মধ্যে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে এমন তথ্য উঠে আসে। তবে এসব লেনদেনের উৎস ও চুরির ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করার জন্য অধিকতর তদন্ত দরকার বলে এলাকাবাসী মনে করেন।

এ ছাড়া সীমিত বেতনের চাকরি করেও ঢাকায় কোটি টাকার বেশি মূল্যের ফ্ল্যাট ও জমি কেনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়ের অর্থের উৎস এবং আয়কর নথি যাচাইয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, ভূমি অফিসে দালালদের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তুলে কার্যক্রম পরিচালনা করা হয়। অফিসের বিভিন্ন কর্মচারীর মধ্যে বিরোধ সৃষ্টি করে নিজের প্রভাব বজায় রাখার চেষ্টা করেন তিনি। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার আইডি ব্যবহার করে আর্থিক লেনদেনের বিনিময়ে একাধিক ফাইল অনুমোদন করানোর অভিযোগও উঠেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে নামজারির নথিতে ইচ্ছাকৃতভাবে জমির পরিমাণ কমিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সচেতন মহলের মতে, ভূমি অফিস সাধারণ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবাপ্রতিষ্ঠান। সেখানে নামজারি ও জমিসংক্রান্ত সেবা পেতে যদি সেবাপ্রার্থীদের অতিরিক্ত অর্থ দিতে হয় কিংবা দালালদের দ্বারস্থ হতে হয়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ বিষয়ে অভিযুক্ত সার্টিফিকেট সহকারী মোঃ আনোয়ার হোসেন কথা বলতে রাজি হয়নি। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর