কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৪১
বার দেখা হয়েছে
আপডেট :
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শেয়ার করুন
তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতিকে সিরাজগঞ্জের কাজিপুরে এলাকার লোকজনের সহযোগিতায় গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ টিম। গ্রেফতার কৃত ব্যক্তির নাম বেনজির আহমেদ (৩৮)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কাজিপুর উপজেলার মুসলিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বেনজির আহমেদ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘি কবি পাড়া গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে।
কাজিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কাজিপুর থানার একটি নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।