মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল ভূমি অফিসে নামজারির জন্য ঘুষ দাবী চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেফতার উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার ও বীজ ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩ শেরপুরে নানা অনিয়মের দায়ে হোটেলকে তিন লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে পৃথক দুটি মাদক মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই কারাদন্ড প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাসচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সাগর শেখের ছেলে আলম শেখ ও মুন্সিগঞ্জ জেলার উত্তর কাজী কসবা গ্রামের মৃত হাতেম কাজীর ছেলে কাজী দিপু ও মালির পাথর গ্রামের মৃত আব্দুল জয়নালের ছেলে সম্রাজ।

মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারী সকালে র‌্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায়। এসময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ২৬৬ বোতল ফেন্সিডিল সহ গাড়ি চালক কাজী দিপু ও তার সহযোগি সম্রাজকে আটক করে র‌্যাব সদস্যরা। এঘটনায় র‌্যাবের ডিএডি মোহাম্মদ আবু হানিফ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ কাজী দিপু ও তার সহযোগি সম্রাজকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত। অপর দিকে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার পুঠিয়াবাড়ি আনারস ঘাট এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ২৭ গ্রাম হেরোইন ও ত্রিশ পুড়িয়া গাজা সহ আলম শেখকে আটক করে পুলিশ। এই ঘটনায় শহরের ২নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় আজ আলম শেখকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর