বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পেরর আওতায় সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষকদের জন্য দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।১৭ জুন বুধবার  ইসলামিক ফাউন্ডেশন কাজিপুর এর  উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়।  এ প্রশিক্ষণে বিভিন্ন মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক -শিক্ষিকা গণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ  মোস্তাফিজুর রহমান।
তিনি  বলেন, শিশুদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও কার্যকর শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করা সম্ভব।
প্রশিক্ষণে পাঠদান কৌশল, শিশুবান্ধব শিক্ষার পরিবেশ সৃষ্টি, কোরআন শিক্ষা, নৈতিক মূল্যবোধ চর্চা, শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি এবং অভিভাবকদের সম্পৃক্তকরণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  ইসলামি ফাউন্ডেশন কাজিপুর এর ফিল্ড সুপার ভাইজার মোঃ মাহবুবুল আলম। তিনি   বলেন, “মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আরও দক্ষ হয়ে শিক্ষার্থীদের মাঝে সুশিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
 দুইদিন ব্যাপি  প্রশিক্ষণের প্রথম ধাপে   অংশগ্রহন  ৭০ জন  শিক্ষক-শিক্ষিকা।যেখানে প্রশিক্ষক হিসেবে কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ  নুরুল হুদা তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার  মোঃ রাসেল, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, সাজেদা সামাদ ইসলামিয়া মাদ্রাসা চালিতাডাঙ্গার মুহতামিম মাওলানা মুফতি  মোঃ আব্দুল গাফফার, প্রধান শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মামুন নিয়োজিত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর