বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বেবিচক সদরদফতর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে গুরুত্ব, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কাজিপুর থানা পুলিশের প্রচেষ্টায় সিরাজগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধা জয়পুরহাটে আলুর বাজারে ‘ধস’বস্তায় ৩০০ লস রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান শেরপুরে নিয়মিত সাব-রেজিস্ট্রার নেই, দলিলে জট ও ভোগান্তি, কার্যালয়ের সামনে সেবাগ্রহীতাদের মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের চেষ্টা নস্যাৎ, টেকনাফে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলিয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা ও খাইরুল আলম গোল্ডেন. জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল ও জাহাঙ্গীর আলম গুলজার, শামীম নূর আলম শিপলু, মাহমুদ, তাতু, তাজু, প্লাবন, তুহিন, নূর নবী, শিমুল, সৌরভ, কৌশিক, মুন্না সহ অন্যরা। শোভাযাত্রায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপন এবং শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতাসহ তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর