কাজিপুর থানা পুলিশের প্রচেষ্টায় সিরাজগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৪
বার দেখা হয়েছে
আপডেট :
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শেয়ার করুন
সিরাজগঞ্জের কাজিপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়,
গত১৮/০৮/২০২৬ রাত ১০.২০ ঘটিকায় সিরাজগঞ্জ সদর থানাধীন কাঠেরপুল এলাকা হতে ১ টি সুজুকি জিক্সার মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলে জিপিএস ট্র্যকার লাগানো ছিল।
মোটর সাইকেল এর মালিক জিপিএস এর মাধ্যমে মোটরসাইকেলটি ট্র্যাক করতে থাকেন। মোটরসাইকেলটি কাজিপুর থানা এলাকায় প্রবেশ করলে মোটরসাইকেলের মালিক কাজিপুর থানার ওসি কে মোবাইলে বিষয়টি জানালে থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক তাৎক্ষণিকভাবে থানার অফিসার ফোর্স নিয়ে দ্রুত থানা এলাকায় টহল জোরদার করেন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় খুজতে শুরু করে । পরে কাজিপুর থানার খুদবান্দি নৌকাঘাট নামক স্থানে পুলিশের ভয়ে মোটরসাইকেল ফেলে রেখে চোর পালিয়ে যায়।
এ এস আই ইউনুস উদ্দিন জানান, রাত্রি ১২.৩০ ঘটিকায় উক্ত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিক সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙ্গাবাড়ি এলাকার আবু রায়হানের কাছে হস্তান্তর করা হয়।প্রযুক্তির সহায়তায় অপরাধ নিয়ন্ত্রণ ও হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ।