‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে প্রচারণা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শহরের শিশুপার্ক সংলগ্ন যমুনা নৌঘাট এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

র্যালিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ১৫০ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন।
আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন নৌরুটে নৌযান শুমারি পরিচালিত হবে। নৌযানের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি এবং নৌ পরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনায় প্রয়োজনীয় পরিসংখ্যান নিশ্চিত করাই এ শুমারির মূল উদ্দেশ্য।