বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেফতার বেবিচক সদরদফতর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে গুরুত্ব, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কাজিপুর থানা পুলিশের প্রচেষ্টায় সিরাজগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধা জয়পুরহাটে আলুর বাজারে ‘ধস’বস্তায় ৩০০ লস রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান শেরপুরে নিয়মিত সাব-রেজিস্ট্রার নেই, দলিলে জট ও ভোগান্তি, কার্যালয়ের সামনে সেবাগ্রহীতাদের মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সিরাগঞ্জের কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ।২৫ জুন  বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় যমুনা নদীর (পূর্ব অংশের)  থেকে তাদের মরদেহ দুটি  উদ্ধার করা হয়। নিহতরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা গ্রামের আব্দুল হালিমের পুত্র আরিফুল ইসলাম(১১) এবং টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ভদ্রশিমুল হালিদাপাড়ার গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র জুনায়েদ হোসেন(১৩)। তারা  দুজনেই কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।
খবর পেয়ে কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ  ও নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, তিনজন গোসলে নেমে একজন তীরে উঠলেও বাকী দুইজন পানিতে তলিয়ে যায়। স্থানীয় জাল দিয়ে দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করে।
 জজিরা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুল ইসলাম শাহিন জানান, “ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আজকে সকাল দশটার দিকে  মাদ্রসাসংলগ্ন যমুনার ৬ নম্বর ঘাট এলাকায় গোসলে নামে। এসময় ওই দুইজন পানিতে তলিয়ে যায়।পরে তাদের সাথে গোসলে নামা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টার চেষ্টায় দুই শিক্ষার্থীকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষণে তারা মারা গেছে।” তিনি আরও জানান, এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর