বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেফতার বেবিচক সদরদফতর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে গুরুত্ব, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কাজিপুর থানা পুলিশের প্রচেষ্টায় সিরাজগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধা জয়পুরহাটে আলুর বাজারে ‘ধস’বস্তায় ৩০০ লস রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান শেরপুরে নিয়মিত সাব-রেজিস্ট্রার নেই, দলিলে জট ও ভোগান্তি, কার্যালয়ের সামনে সেবাগ্রহীতাদের মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুর মেঘাই উচ্চ  বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর  কাজের উদ্বোধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর  উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
২৮ জুন  তারিখ সকালে  বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।  অনুষ্ঠানে এ সময়  উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তানভীর হোসেন, উপসহকারি প্রকৌশলী নাজমুল হুদা নাসিমসহ অন্যান্য সহকারি শিক্ষক মন্ডলী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। শ্রেণিকক্ষ সংকট দূর হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন ভবনটি বাস্তবায়িত হলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মাহি কন্সট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক  মাসুদুর রহমান বাবু জানান, চারতলা বিশিষ্ট ভবনের প্রথম ধাপে একতলা সম্পন্ন হবে যার বাজেট ৮৮ লক্ষ টাকা।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের নির্মাণ কাজের সফলতা কামনা করা হয়। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর