বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
দুবাই-ঢাকা ফ্লাইটে স্বর্ণের চালান, কার্গো হোল থেকে উদ্ধার ১৬০ বার ১৬১১১ এ ফোন: লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় চীন: ইয়াও ওয়েন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত এটা রোনালদোর লাস্ট ড্যান্স নয়: পর্তুগাল কোচ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
-এআই নির্মিত ছবি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনও ধরনের ‘ভুল হিসাব’ বা ‘অবিবেচক পদক্ষেপ’ থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল-আম্বিয়া।

তারা বলেছে, ইরানের বিরুদ্ধে কোনও ধরনের হুমকি বা আগ্রাসনের চেষ্টা হলে তার ‘কঠোর’ জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সদর দফতর জানায়, শক্তিশালী ইরানের শত্রুদের- বিশেষ করে যুক্তরাষ্ট্র, ‘জায়নবাদী শাসন’ (ইসরায়েল) এবং তাদের আঞ্চলিক সহযোগীদের- যেকোনও ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবা উচিত।

বিবৃতিতে বলা হয়, “আমরা শক্তিশালী ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জায়নবাদী শাসন এবং তাদের আঞ্চলিক সহযোগীদের সতর্ক করে দিচ্ছি যে, তারা যেন কোনও ভুল হিসাব না করে। আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি বা আগ্রাসনের আগে তাদের অবশ্যই দ্বিতীয়বার ভাবা উচিত।”

এতে আরও বলা হয়, “ইরানের স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি।”

এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। সামরিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও নতুন করে চাপের মুখে পড়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য মূলত সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ ঠেকাতে প্রতিরোধমূলক বার্তা। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনও ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘদিনের উত্তেজনা এবং শান্তি আলোচনার অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই বিবৃতিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর