শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
দুবাই-ঢাকা ফ্লাইটে স্বর্ণের চালান, কার্গো হোল থেকে উদ্ধার ১৬০ বার ১৬১১১ এ ফোন: লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় চীন: ইয়াও ওয়েন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত এটা রোনালদোর লাস্ট ড্যান্স নয়: পর্তুগাল কোচ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১৬১১১ এ ফোন: লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬


চাঁদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এক ব্যক্তি তার অসুস্থ স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য এমভি সোনার তরী-১ যাত্রীবাহী লঞ্চে করে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এ সময় স্বজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত লঞ্চে পৌঁছে রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্ট গার্ডের বোটে করে সদরঘাটে আনা হয় এবং সেখান থেকে নিকটস্থ মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর