শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা এনায়েতপুরে বিপ্লব ও সংহতি দিবস পালিত  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির কর্মসূচি তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮২ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয়করণ বিবেচনায় ১৭ স্কুল-কলেজ, তথ্য চেয়েছে সরকার গুজব ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ইসলাম রাজধানীতে গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের চার সদস্য গ্রেফতার নওগাঁয় একটি ক্লিনিকে ২টি জমজ সন্তান জন্ম নিলেও ১টি সন্তান উধাও
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৮২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে মোহাম্মদপুর থানায় ৩৩ জন, আদাবর থানায় ১৩ জন,শেরেবাংলা নগর থানায় ৫ জন, তেজগাঁও থানায় ১৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ৭ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-ইবরাহীম (২৮),মো. মকবুল আহমেদ (৩০),মো. শামীম (২৭),মো. লিহাল ইসলাম রাকিব (২৭),বেল্লাল শেখ (৪০),মো. হুসাইন রুহুল আমিন (৪৬),নয়ন নাথ (২৭),মনির হোসেন (৩৪),মো. সোহেল ( বয়স উল্লেখ নাই),মো. আনোয়ার হোসেন (৩১),মো. সাজ্জেদুল ইসলাম রাকিব (২১),মো. আল-আমীন (২১),মো. নাজিম (১৯), মো. শরীফ (৩০), মো. জাকারিয়া (২৫), মো. আদনান হোসেন ইমন (২৪),মোঃ রুবেল (৩২),মো. সজল (২১),রাকিব সরদার (২১), মো. আল আমিন (৩২),মো. রফিকুল ইসলাম (৪২),দুর্জয় ইসলাম জিদান (১৯),মো. মোশারফ ওরফে সোহেল রানা (২৩),মো. কাজিম মিয়া (২৬),মো. আবরার শাহরিয়ার রাফি (২২),মো. হাসান সেতু (২৮),মো. রুবেল (৩২),মো. মুন্না (৪০),মো. জুয়েল হোসেন ওরফে বাঙ্গালী জুয়েল (৪০),শাহানাজ (৩৫), মো. আতিক (৩০),মো. মুন্না (২৬) ও মো. কামরুল (১৯)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-জীবন (২২),মো. আলাউদ্দিন (৩০), মো. এনামুল হক (৩০),মো. মনির হোসেন (২৭),সালাম (৪০),মো. আসাদ (৫০),মো. নয়ন (২২),মো. আরিফ (১৯),মো. রেজাউল করিম সজিব (২৬),তাবছিরুল ইসলাম ফাবিয়াল (২২),শাহরিয়ার হোসেন প্রান্ত (২৩), আরমান সেনিয়াবাত (২০) ও কায়েস (১৮)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সিনথিয়া ওরফে বুড়ি (২০),সম্রাট (২০),মো. ইসমাইল (৩০), মো. ইউসুফ (২৫) ও মো. বাপ্পি (৩০)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আসাদুজ্জামান সুজন (৩৫), মো. ইয়াছিন আরাফাত খান খাদেম (৩৭), মো. সুমন মিয়া ( বয়স উল্লেখ নাই),মো. নয়ন মাঝি (১৮),মো. সাগর (১৮), মো. রায়হান মিয়া (১৯),মো. আমিরুল (২০),মো. খোকন হাসান ওরফে ইদু মিয়া (২৮),মো. রুবেল মিয়া (৩২),মো. শাকিল মিয়া (২৮),মো. মনির হোসেন (২৮),মো. জুয়েল (২৯),মো. নাছির হাওলাদার (২৬),মো. রবিন (২৫),মো. সাইফুল (৩০), মো. ফকরুল ইসলাম (২৮) ও আব্দুর রহিম মোল্লা ( বয়স উল্লেখ নাই)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোহাম্মদ শেখ কামরুজ্জামান রাজিব (২৮),মো. আল আমিন মোল্লা (২৪),মো. জাকির হোসেন (৩৫),মো. শুভ, মোহাম্মদ জাহিদ হাসান সোহান (২১), ইরফানুর রহমান ইরফান ( বয়স উল্লেখ নাই) ও মো. শাকিল ( বয়স উল্লেখ নাই)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইমরান হোসেন (২২),মো. ইমন (২০),মো. সোহাগ (৩৬),মো. মামুন (৩৬), আব্দুল্লাহ (২৩),মো. আকাশ মিয়া ও মো. সুমন ওরফে ‘প্রেস সুমন’ (৩৫)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর