শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যেতে ট্রাক চাপায় কৃষকদলের দুই নেতার নিহত

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫


সিরাজগঞ্জের সলঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যেতে ট্রাকচাপায় কৃষকদলের দুই নেতা হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের থানার ঘুড়কা এলাকার নাহার এ্যাগ্রোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-রায়গঞ্জ উপজেলার চান্দাইকানা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষকদেলর দপ্তর সম্পাদক ও ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে মো. ওমর ফারুক ও একই ওয়ার্ড কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের গাড়ী বহরের সাথে ওমর ফারুক ও ফরিদুল মোটর সাইকেল নিয়ে রায়গঞ্জের ভুইয়াগাতী বাজার থেকে সলঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে অনুষ্ঠানে যাবার পথে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুড়কা এলাকায় নাহার এ্যাগ্রোর সামনে পৌছলে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

 

এতে মোটরসাইকেলসহ দুজনই ট্রাকের নীচে চলে যাওয়ায় দুজনই গুরুতর আহত হন। আহত অবস্থায় ফরিদুল ইসলামকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আর গুরুতর অবস্থায় ওমর ফারুককে বগুড়ায় শজিমকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে, মৃত্যুর ঘটনায় এমপি প্রার্থী আইনুল হক পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর