দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনির পিতা আলহাজ্ব আমিন উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। রোববার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকরসুল্লাহ গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।