ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২০ জন,আদাবরে ১১ জন, শেরেবাংলা নগরে ৯ জন,তেজগাঁও থানা ৪ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ৫ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.মামুন (২৩),মো.আলম মিয়া (৩২),মো.টিপু (২৭),মাইনউদ্দিন ওরফে মানিক ( বয়স উল্লেখ নাই), মো. রাসেল (বয়স উল্লেখ নাই),মো.মানিক (বয়স উল্লেখ নাই),মো. রহিদ (বয়স উল্লেখ নাই),মো. ওয়াসিম (বয়স উল্লেখ নাই),রাইয়ান তাসীন রাহিন (২৪), মো. আল-আমিন (২১),মো. সাকিব (২৬),মো. রিয়াজ (১৮),মো. ইউছুফ (৩০), মো. জাফর (২৭),মো.রিফাত (২০),মো. রায়হান (২৪),সোহেল খান (২৫),মো. তানজিল হাসান ওরফে নয়ন (২১),মো. রিহান (১৯) ও মোছা. সাথি আক্তার (২৮)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রাব্বি (২৩),মো. শুভ (২০),
মো. সাকিব হোসেন (২৪),পারভেজ (৩০),
মো. সোহান (২২),সিয়াম (২০),মো. আলা উদ্দিন (৪০),মো. রাজু মোল্লা (৩০),খালেদ হোসেন ওরফে নিশাদ (২৬),মো. স্বপন (২২) ও মো. শিমুল (২২)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাইফুল ইসলাম (২৮),মো. আকাশ খন্দকার ভোদন (২৫),মো. মোতালেব হোসেন (৪১),মো. জাহিদ (২৩),মো. শাহ আলম (২৮),মো. রাজু (২৮),সৈয়দ অর্পন শাহরিয়ার (২০),মো. আরিফ হোসেন(৩৬) ও মো. আকিব হোসেন (৩০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রবিউল ইসলাম (৩২),হৃদয় (২৩),
মো. রাশেদ (২৩) ও মো. শামীম ওরফে সাগর (২৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জুয়েল (৪০),মো. সোহান (২১),মো. জুয়েল মিয়া(২১), মো. মিজানুর রহমান (২২),মো. আলমগীর হোসেন (২৮),মো. আ. হামিদ (৫৪) ও
মোছা. জরিনা বেগম (৫১)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রাসেল (২৮),মো. ফুয়াদ (৩২), মো. সুমন (২৮),মো. রুবেল (৩৩) ও ওমর ফারুক (২৭)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।