ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ১৬ জন,আদাবরে ১১ জন, শেরেবাংলা নগরে ৯ জন,তেজগাঁও থানা ৪ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১ জন ও হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাগর হোসেন মতি (৩১),মো. সুমন হাওলাদার ওরফে সুমন (২৯),নিলিমা চৌধুরী বিউটি খাতুন (৪৫),মো. নয়ন (২২),মো. শাহ আলম (২৮),মো. সুমন (৩৮),খাজা নোমান (২৬),লিমন (২২),মো. রাকিব (২৪),মো. আশিক (২২),মো. রাসেল (৩০),মো. আশিক (২১),মো. আলম মিয়া (২৫),মো. জাকারিয়া (২৫),মো. জাবেদ ওরফে মটু (৩৪) ও মো. রুবেল মিয়া (৩২)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-
মো. আরমান মন্ডল (বয়স উল্লেখ নাই), মো. রবিউল ইসলাম শুভ (২৪),মো. কবির হোসেন (৪৭),মো. পারভেজ (২২),মো. শামীম (২১),মো. সাব্বির হোসেন (২০),আ. রাজ্জাক (২২),হারুন অর রশিদ (৩০),মো. শরিফ হোসেন (বয়স উল্লেখ নাই),মো. রাসেল (৩০)ও মো. রিয়াজ (১৯)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-শ্রাবনী আক্তার (২২), মো. কামাল হোসেন (৪৮),মো. ফয়সাল (২৭), মো. সাগর (২৫),মোহাম্মদ আলী ওরফে হযরত আলী ওরফে সুমন (২৭),মো. মাহমুদ (২৪),মো. নুরুজ্জামান মিয়া(৪৫),মো. সাইফুল ইসলাম (২৬) ও শাহ জালাল (৩৬)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রানা (১৮), মো. জনি (৩৮), আঙ্গুরী আক্তার মনি (বয়স উল্লেখ নাই) ও মো. সাইফুল ইসলাম (বয়স উল্লেখ নাই )।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শুভ (২৬)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আরিফ হাসান (৩৪),আরিফুল হক (২৯),নুরুল আমিন (৩৯),আল আমিন (৩০), মো. সোহেল (১৯),আরাফাত খান সাদিক (২৪),মো.মাইনুল ইসলাম রনি ওরফে ফয়সাল (৩৭),মো. সাদ্দাম হোসেন (৩৭) ও মো. কবির হোসেন (৪৫)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।